সর্বশেষ

ইন্টারকন্টিনেন্টালের সঙ্গে প্রবাসীর হেলিকপ্টারের নবযাত্রা

Probashir helicopter launches with intercontinentalCity ads Investment (1)

বাংলাদেশের শীর্ষস্থানীয় বিলাসবহুল পাঁচতারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল -ঢাকার সঙ্গে প্রবাসীর হেলিকপ্টার-এর আনুষ্ঠানিক অংশীদারিত্ব শুরু হয়েছে। মঙ্গলবার বিকাশের সহযোগিতায় ‘ফ্লেভারফুল বাংলাদেশ’ উৎসব উপলক্ষ্যে আয়োজিত প্রেস মিট থেকে এই দুই প্রতিষ্ঠানের যৌথ যাত্রা আরম্ভের ঘোষণা দেওয়া হয়। এসময় ইন্টারকন্টিনেন্টাল -ঢাকার অ্যাকটিং জেনারেল ম্যানেজার অলিভিয়র লোরেউ, বিকাশের প্রতিনিধি কাইদুল আরেফিন, হারনেট ফাইন আর্টসের চিফ কিউরেটর আলিশা প্রধান, প্রবাসীর হেলিকপ্টারের চেয়ারম্যান রনি রেজা এবং ব্যবস্থাপনা পরিচালক বায়েজিদ আল হাসান উপস্থিত ছিলেন।

5 70cd2a651768 24a2c086b

প্রেস মিটে এই অংশীদারিত্বকে ঐতিহাসিক মাইলফলক উল্লেখ করে বায়েজিদ আল হাসান বলেন, এই সংযুক্তি কেবল প্রবাসীর হেলিকপ্টারের জন্য নয়, বরং দেশের অভ্যন্তরীণ এভিয়েশন ও প্রবাসীবান্ধব সেবার ক্ষেত্রে একটি বড় অর্জন। তিনি বলেন, প্রবাসী ও ট্যুরিস্টদের জন্য আধুনিক, নিরাপদ ও সম্মানজনক হেলিকপ্টার সেবা নিশ্চিত করতে তার প্রতিষ্ঠান অঙ্গীকারবদ্ধ।

549d5a53b71e

আগামীকাল থেকে শুরু হওয়া ‘ফ্লেভারফুল বাংলাদেশ’ চলবে আগামী ২৪ মে পর্যন্ত। সাংস্কৃতিক সহযোগী হিসেবে থাকছে হারনেট ফাউন্ডেশন। হোটেল কর্তৃপক্ষ জানায়, উৎসবে বাংলাদেশের আটটি বিভাগের উপর একটি রন্ধনসম্পর্কীয় আয়োজন থাকবে, যেখানে চট্টগ্রামের মেজবানি গরুর মাংস, ঢাকার কাচ্চি বিরিয়ানি, বরিশালের ইলিশ মাছের পাতুরি, খুলনার চুই ঝাল গরুর মাংস-সহ আঞ্চলিক সুস্বাদু খাবার পরিবেশন করা হবে।

9a691440daf D11c17ae5892

বাফেট ডিনার ছাড়াও থাকবে লাইভ সংগীত, শিল্প প্রদর্শনী ও হস্তশিল্পের স্টল। তবে এসবের মধ্যে সবচেয়ে আলোচিত দিক হচ্ছে— বাফেট ডিনারে অংশ নিয়ে র‍্যাফেল ড্রতে জিতে নেওয়া যাবে “হেলিকপ্টার রাইড”। অর্থাৎ প্রবাসীর হেলিকপ্টার–এর সৌজন্যে বিজয়ী পাবেন ঢাকার আকাশে হেলিকপ্টারে উড়ে বেড়ানোর সুবর্ণ সুযোগ। এছাড়াও আকর্ষণীয় অফারের মধ্যে রয়েছে B1G3 অফার। রিজার্ভেশনের জন্য কল করুন এই নাম্বারে +৮৮০১৭১৩০৪৭৬৯৮

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup