সর্বশেষ

প্রবাসীদের রেমিট্যান্সে নতুন রেকর্ড

রেমিট্যান্স ৩Probashir city Popup 19 03

বিদায়ী ২০২৪ সালে ইউরোপের দেশ ইতালিতে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। এ বছর তারা দেশকে উপহার দিয়েছেন ১ হাজার ৩০০ মিলিয়ন ইউরোরও বেশি, যা আগের বছরের তুলনায় প্রায় দেড়শ মিলিয়ন ইউরো বেশি।

ইতালির প্রবাসী বাংলাদেশি এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে রেমিট্যান্সের প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তারা আশা করছেন, এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ইতালিতে বর্তমানে দুই লাখেরও বেশি বাংলাদেশি বসবাস করছেন। তবে, এর মধ্যে প্রায় ৬০ হাজার অভিবাসী এখনও বৈধ কাগজপত্রের অভাবে অনিশ্চিত অবস্থায় আছেন।

বৈধতার এই সংকট এবং পাসপোর্ট পেতে জটিলতার কারণে অনেক প্রবাসী তাদের উপার্জন দেশের অর্থনীতিতে সরাসরি অবদান রাখতে পারছেন না। সংশ্লিষ্টদের মতে, যদি বৈধতার এই সমস্যা দ্রুত সমাধান করা যায়, তবে রেমিট্যান্সের পরিমাণ আরও বৃদ্ধি পাবে।

বিশ্বব্যাপী প্রবাসী বাংলাদেশিরা ২০২৪ সালে দেশে মোট ২ হাজার ৬৮৮ কোটি ৯১ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা ২০২৩ সালের তুলনায় ৪৯৭ কোটি ২০ লাখ ডলার বা ২২.৬৮ শতাংশ বেশি।

এই রেমিট্যান্সের ধারাবাহিক বৃদ্ধি দেশের অর্থনীতিকে আরও মজবুত করার পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03