সর্বশেষ

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৪ বিলিয়ন ডলার ছাড়ালো

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৪ বিলিয়ন ডলার ছাড়ালোCity ads Investment (1)

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৪ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করে নতুন উচ্চতায় পৌঁছেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৪ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলারে।

সোমবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা এক বার্তায় এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ মান অনুসারে বাংলাদেশের রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের বেশি রয়েছে।

নিট রিজার্ভ গণনার বিষয়ে বার্তায় উল্লেখ করা হয়েছে, আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুসারে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিয়ে নিট বা প্রকৃত রিজার্ভ নির্ধারণ করা হয়।

বিশ্লেষকদের মতে, বৈদেশিক মুদ্রার এই রিজার্ভ অর্থনৈতিক স্থিতিশীলতা ও বৈশ্বিক বাণিজ্যে বাংলাদেশের সক্ষমতার প্রতীক।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup