সর্বশেষ

সেনাসদস্য নেওয়ার ঘোষণায় কাতার সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

সেনাসদস্য নেওয়ার ঘোষণায় কাতার সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশProbashir city Popup 19 03

কাতারের ডেপুটি প্রাইম মিনিস্টার ও প্রতিরক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী শেখ সাউদ বিন আবদুর রহমান বিন হাসান আল থানি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বুধবার (২৪ এপ্রিল) কাতারের দোহায় অনুষ্ঠিত আর্থনা সামিটের পার্শ্ববৈঠকে এই সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

সাক্ষাৎকালে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখার ৭২৫ জন সদস্যকে কাতার সশস্ত্র বাহিনীতে প্রেষণে পাঠানোর প্রস্তাব গ্রহণ করায় প্রধান উপদেষ্টা কাতার সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, এই পদক্ষেপের মাধ্যমে উভয় দেশ পেশাগতভাবে উপকৃত হবে এবং দুই দেশের সশস্ত্র বাহিনী ও জনগণের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে।

প্রধান উপদেষ্টা আরও উল্লেখ করেন, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে তিন দশকের অভিজ্ঞতা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের মাধ্যমে বাংলাদেশের সশস্ত্র বাহিনী কাতার সশস্ত্র বাহিনীর কল্যাণে কাজ করবে।

তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, এই অনন্য উদ্যোগ শুধু নতুন সহযোগিতার সুযোগ তৈরি করবে না, বরং ভবিষ্যতে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক স্থাপনের একটি শক্তিশালী ভিত্তিও তৈরি করবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03