সর্বশেষ

সাতসকালে অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ৩

Plane crashes in australia at 7amProbashir city Popup 19 03

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে অন্তত তিনজন নিহত হয়েছেন। স্থানীয় পুলিশের বরাতে জানা গেছে, শনিবার (১১ অক্টোবর) সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সিডনি থেকে প্রায় ৮৫ কিলোমিটার দক্ষিণে শেলহারবার বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায়। পরে ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (এবিসি) প্রকাশিত ছবিতে দেখা যায়, রানওয়ের ওপর বিমানের ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে। পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

ঘটনাস্থলে উদ্ধারকাজ সম্পন্নের পর পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি ক্রাইম সিন তৈরি করা হয়েছে।

এদিকে অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরোকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03