ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় অস্ট্রেলিয়ার সিডনির একটি গলফ মাঠে জরুরি অবতরণ করেছে ছোট বিমান। বেশ শক্তি নিয়ে বিমানটি মাটিতে আছড়ে পড়ে। তা সত্ত্বেও অলৌকিভাবে বেঁচে গেছেন বিমানটির দুই পাইলট।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানটি থেকে প্রচণ্ড শব্দে সতর্কবার্তা প্রকাশিত হয় এবং মুহূর্তেই এটি মাটিতে আছড়ে পড়ে। রোববার শিক্ষানবিশ পাইলট বিমানটি চালাচ্ছিলেন। ইঞ্জিন বিকল হওয়ার পর তিনি দ্রুত গলফ মাঠে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন।
‘এমজি আনটেমড’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিমান আছড়ে পড়ার ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওতে দেখা যায়, দর্শক এবং গলফাররা দ্রুত পাইলটদের বিমান থেকে বের করতে ছুটে যান। সৌভাগ্যবশত কেউ গুরুতর আহত হননি।
আরও
পরবর্তীতে প্যারামেডিকস এবং ফায়ার সার্ভিসের কর্মীরা গলফ ক্লাবে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিমানটি প্রশিক্ষণ কাজে ব্যবহৃত হয়। বিমানটির মালিক সিমন থমাস এ সময় স্টেডিয়ামে একটি এএফএল ম্যাচ দেখছিলেন। তিনি পরে জানতে পারেন, তার বিমান জরুরি অবতরণ করেছে এবং পাইলটরা নিরাপদে আছেন।
View this post on Instagram
এই ঘটনায় বিমান পরিচালনার প্রশিক্ষণ এবং জরুরি সিদ্ধান্ত নেওয়ার দক্ষতার প্রশংসা করা হচ্ছে।











