সর্বশেষ

টয়লেট টিস্যু চুরি করতে গিয়ে ১৯ প্রবাসী গ্রেপ্তার

19 expatriates arrested for stealing toilet tissueCity ads Investment (1)

মেলবোর্নের একটি সুপারমার্কেট থেকে প্রায় এক কোটি অস্ট্রেলিয়ান ডলার মূল্যের গুঁড়া দুধ, ওষুধ, ভিটামিন, প্রসাধনী ও টয়লেট্রিজ চুরির অভিযোগে পুলিশ ১৯ জন ভারতীয় নাগরিককে আটক করেছে। এই ঘটনায় অভিযুক্তরা ‘অপারেশন সুপারনোভা’ নামে পরিচিত এক তদন্তের লক্ষ্যবস্তু ছিলেন, যেখানে আন্তর্জাতিক ছাত্রদের জড়িত একটি চুরি সিন্ডিকেটকে টার্গেট করা হয়েছিল।

পুলিশ জানিয়েছে, আটককৃতদের মধ্যে বেশিরভাগই অস্থায়ী, ছাত্র বা ব্রিজিং ভিসায় ভারত থেকে অস্ট্রেলিয়ায় এসেছে। অভিযানে অংশ নেয় বক্স হিল ডিভিশনাল রেসপন্স ইউনিট এবং বড় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ও অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্স।

প্রতিবেদনে বলা হয়েছে, তিনজন যুবক প্রত্যেকেই এক লাখ ডলারের বেশি মূল্যের চুরি করেছে বলে অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধে একাধিক চুরির মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে হাজির না হওয়া পর্যন্ত তারা জেল হেফাজতে রাখা হবে।

অস্ট্রেলিয়ার পুলিশ জানিয়েছে, খুচরা চুরি বর্তমানে ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের দ্রুত বৃদ্ধি পাওয়া অপরাধগুলোর মধ্যে অন্যতম। গত এক বছরে ৪১ হাজার ২৭০টি চুরির ঘটনা রেকর্ড করা হয়েছে, যা আগের বছরের তুলনায় ৩৮ শতাংশ বেশি।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্তরা গত পাঁচ মাসে শিশুদের ফর্মুলা, ওষুধ, ভিটামিন, ত্বকের যত্নের পণ্য, বৈদ্যুতিক টুথব্রাশ ও প্রসাধনী চুরি করে রিসিভারদের কাছে হস্তান্তর করত। পরে এসব পণ্য আবার বাজারে বিক্রি করা হতো।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup