সর্বশেষ

ক্যাঙ্গারুর সাথে গাড়ির ধাক্কা, বাংলাদেশি মর্মান্তিক মৃত্যু

Bangladeshi student dies after being hit by car and kangarooProbashir city Popup 19 03

অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশি শিক্ষার্থী সায়েদ প্রত্যয় (২০)। এ ঘটনায় তার আরও দুই বন্ধু গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সময় শনিবার (১২ জুলাই) রাত ৩টা ৪৫ মিনিটে দক্ষিণ অস্ট্রেলিয়ার এডিলেড শহরের উপকণ্ঠে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, প্রত্যয় ও তার বন্ধুরা রাতের বেলায় গাড়ি নিয়ে ভ্রমণে বের হন। সেসময় ঘন কুয়াশা ও অন্ধকারে হঠাৎ একটি ক্যাঙ্গারু হাইওয়েতে চলে আসে। প্রাণীটিকে বাঁচাতে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং গাড়িটি গড়িয়ে পাশের ঢালু জমিতে পড়ে যায়।

দুর্ঘটনার সময় প্রত্যয় গাড়ির পেছনের সিটে একা বসা ছিলেন। গাড়ির পেছনের অংশটি ধ্বংস হয়ে যাওয়ায় তিনি সেখানে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। অপর দুই আরোহী মারাত্মক আহত অবস্থায় পুলিশের সহায়তায় হাসপাতালে ভর্তি হন। পুলিশের ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনার পর একটি মোবাইলের ইমার্জেন্সি এলার্ট সিস্টেম থেকেই তারা খবর পান।

সায়েদ প্রত্যয় চলতি বছরের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ায় যান এবং একটি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছিলেন। তার অকাল মৃত্যুতে স্থানীয় বাংলাদেশি কমিউনিটি ও পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03