Long Popup (2)
সর্বশেষ

‘সরকারি চাঁদাবাজি’ বন্ধের দাবিতে পাকিস্তানে জামায়াতের বিক্ষোভ

Pakistan 882026City

পাকিস্তানে ঊর্ধ্বমুখী মুদ্রাস্ফীতি, অতিরিক্ত বিদ্যুৎ বিল এবং জ্বালানি তেলের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের প্রতিবাদে রাজপথে নেমেছে জামায়াতে ইসলামী। দলটির ডাকা ধর্মঘট, বিক্ষোভ ও মহাসড়ক অবরোধে স্থবির হয়ে পড়েছে দেশটির গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকা। গত শুক্রবার (৭ আগস্ট) বিকেলে জামায়াতে ইসলামীর আমির হাফিজ নাইমুর রহমানের নেতৃত্বে পাকিস্তানের অর্ধশতাধিক গুরুত্বপূর্ণ পয়েন্ট ও প্রধান মহাসড়কগুলোতে অবস্থান নেন আন্দোলনকারীরা।

কর্মসূচি চলাকালে করাচি ও লাহোরসহ প্রধান প্রধান শহরের বড় বড় সংযোগ সড়ক ও হাইওয়েগুলো বিক্ষোভকারীরা অবরুদ্ধ করে রাখে। ফলে মুহূর্তের মধ্যেই দেশজুড়ে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে পেট্রোলিয়াম লেভি আদায়ের কড়া সমালোচনা করেন জামায়াত আমির হাফিজ নাইমুর রহমান। তিনি এই শুল্ককে নিয়মতান্ত্রিক ট্যাক্স বা কর বলার পরিবর্তে সরাসরি ‘সরকারি চাঁদাবাজি’ বলে আখ্যায়িত করেন।

সমাবেশে জামায়াত আমির পেট্রোলিয়াম খাত থেকে ধার্য করা বার্ষিক এক হাজার ৮০০ বিলিয়ন পাকিস্তানি রুপির এই বিশাল লেভি অবিলম্বে প্রত্যাহারের জোর দাবি জানান। একই সঙ্গে সাধারণ মানুষের ওপর থেকে আর্থিক চাপ কমাতে প্রতি লিটার পেট্রোলের দাম কমিয়ে ২২৫ পাকিস্তানি রুপি নির্ধারণ করার আহ্বান জানান আন্দোলনকারীরা।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate