Long Popup (2)
সর্বশেষ

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ব্লগার

HgfsdasProbashircityWebPopupUpdate

সামাজিক যোগাযোগমাধ্যমে আগেই বিয়ের খবর জানিয়েছিলেন পাকিস্তানের জনপ্রিয় ব্লগার রুবিনা মারুফ। তাঁর বর একজন বাংলাদেশি যুবক। এবার নতুন এক পোস্টে রুবিনা খোলাসা করেছেন, কেন তিনি একজন বাংলাদেশিকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন এবং কীভাবে এই সিদ্ধান্ত তাঁর জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠল।

নতুন পোস্টে রুবিনা জানান, তাঁর স্বামী রকিবুল হাসানের বাড়ি বাংলাদেশের রংপুরে। বর্তমানে তিনি পাকিস্তানের ইসলামাবাদে কর্মরত। তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে লাহোরে। মজার এক স্মৃতির কথা উল্লেখ করে এই ব্লগার লেখেন, প্রথমবার বাংলাদেশে যাওয়ার সময় তাঁর মা তাঁকে দিয়ে একটি প্রতিশ্রুতি করিয়ে নিয়েছিলেন। শর্ত ছিল, সেখানে গিয়ে তিনি যেন মারা না যান বা বিয়ে না করেন। কিন্তু রুবিনার ভাষ্যমতে, স্রষ্টার পরিকল্পনা সব সময়ই মানুষের পরিকল্পনার চেয়ে বড়। তিনি জানতেন, রুবিনা বাংলাদেশকে কতটা ভালোবাসেন এবং নিজের শিকড়ের সঙ্গে কতটা গভীরভাবে যুক্ত অনুভব করেন।

Khjgfh

বিয়ের দিন দুই দেশের মেলবন্ধন ঘটাতে বিশেষ পোশাক বেছে নিয়েছিলেন রুবিনা। বাংলাদেশের সংস্কৃতির প্রতি ভালোবাসা থেকে বিয়ের দিন তিনি শাড়ি পরেন। তিনি জানান, পাকিস্তান ও বাংলাদেশকে আরও কাছাকাছি আনার সৌন্দর্য উদ্‌যাপন করতেই তাঁর এই সাজ। বিয়ে নিয়ে তাঁর মা বেশ খুশি ও সন্তুষ্ট। বাবা কিছুটা আবেগাপ্লুত হলেও ভীষণ আনন্দিত। খুব শিগগিরই মা-বাবাকে বাংলাদেশে নিয়ে আসার ইচ্ছার কথাও ব্যক্ত করেছেন এই ব্লগার।

এর আগে বিয়ের খবর জানিয়ে দেওয়া প্রথম পোস্টে রুবিনা লিখেছিলেন, পুরো বিষয়টি মোটেও সহজ ছিল না। তবে জীবনের এই নতুন পথচলা তাঁকে ভাষায় প্রকাশ করার মতো নয় এমন এক আনন্দ দিয়েছে। নিকাহর দিন মা-বাবার মুখে গর্ব ও আনন্দের হাসি দেখতে পাওয়াটাই ছিল তাঁর কাছে সবচেয়ে বড় আশ্বাস। সীমান্ত পেরিয়ে এই ভালোবাসা ও নতুন সূচনার জন্য স্রষ্টার প্রতি শুকরিয়া আদায় করেন তিনি। উল্লেখ্য, রুবিনা মারুফের বাবা ১৯৬৮ সালে যশোর থেকে পাকিস্তানের পাঞ্জাবে চলে যান এবং সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন। বাবার সেই শিকড়ের টান আর বাংলাদেশের প্রতি অকৃত্রিম ভালোবাসাই মূলত রুবিনাকে এই সিদ্ধান্তে উপনীত করেছে।

আরো দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate