সর্বশেষ

প্রবাসী কর্মীদের জন্য বাংলাদেশি দূতাবাসের সতর্কতা

ProbashiCity ads Investment (1)

মালদ্বীপে প্রবাসী কর্মীদের জন্য কঠোর নির্দেশনা জারি করেছে সে দেশের সরকার। এ বিষয়ে প্রবাসীদের সতর্ক করতে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বুধবার (২৪ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

দূতাবাস জানিয়েছে, কোনো প্রবাসী কর্মী মালদ্বীপে অবৈধভাবে কাজ করলে তাকে ১০ বছরের জন্য দেশ থেকে বহিষ্কার করা হবে। এ ছাড়া ‘ফ্রি ভিসা’ নামে কোনো ব্যবস্থা সেখানে নেই। নির্দিষ্ট কোম্পানির নামে ভিসা গ্রহণ করলে ওই কর্মীকে অবশ্যই সংশ্লিষ্ট কোম্পানির অধীনে কাজ করতে হবে। অন্যত্র কাজ করলে তা গুরুতর অপরাধ হিসেবে গণ্য হবে এবং একইভাবে ১০ বছরের জন্য বহিষ্কার করা হতে পারে।

Bhc d024f8355c30ea7de517b6b4666a12f9

এছাড়া প্রবাসী কর্মীরা ব্যবসা-বাণিজ্য, আর্থিক লেনদেন বা সংশ্লিষ্ট কোনো কার্যক্রমে যুক্ত হলে তা আইনত দণ্ডনীয় অপরাধ বলে উল্লেখ করেছে দূতাবাস। এ ধরনের অপরাধে জড়িতদের কারাদণ্ড ও ডিপোর্টের শাস্তির মুখোমুখি হতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ সরকার কর্তৃক নির্ধারিত মালদ্বীপে কর্মসংস্থানের খরচ ১ লাখ ১৫ হাজার ৭৮০ টাকা। এর অতিরিক্ত অর্থ প্রদান না করার জন্য প্রবাসী কর্মীদের বিশেষভাবে সতর্ক করা হয়েছে। মানবপাচার সেখানে গুরুতর অপরাধ, যা প্রমাণিত হলে সর্বনিম্ন ১০ বছরের কারাদণ্ড হতে পারে।

এ ছাড়া ভ্রমণ ভিসায় অবস্থানকালে চাকরি, ব্যবসা বা নির্ধারিত সময়ের অতিরিক্ত থাকা আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। একইসঙ্গে বিড়ি-সিগারেট, রান্না করা খাবার, মাদকদ্রব্য, প্রেসক্রিপশন ছাড়া ওষুধ এবং বিক্রির উদ্দেশ্যে পোশাক বা পলিব্যাগ বহন সম্পূর্ণ নিষিদ্ধ। এসব বিধি লঙ্ঘন করলে আর্থিক জরিমানা থেকে শুরু করে সর্বোচ্চ ২৫ বছরের কারাদণ্ড পর্যন্ত শাস্তির মুখে পড়তে হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup