সর্বশেষ

রমজান মাসেও মালয়েশিয়ায় থামেনি পতিতাবৃত্তি,আটক বহু প্রবাসী

650735485 881369674882573 6479467220308899177 nCity ads Investment (1)

পবিত্র রমজান মাসেও মালয়েশিয়ার কুচিং শহরে থেমে নেই অনৈতিক ও অবৈধ কার্যক্রম। সম্প্রতি সারাওয়াক রাজ্যের অভিবাসন বিভাগ কুচিং শহরের বিভিন্ন স্থানে এক বিশেষ সমন্বিত অভিযান চালিয়ে অন্তত ৬৪ জন বিদেশি নাগরিককে আটক করেছে। গত বুধ ও বৃহস্পতিবার (১১ ও ১২ মার্চ) পরিচালিত এই অভিযানে অভিবাসন আইনের বিভিন্ন লঙ্ঘনের পাশাপাশি অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এসব প্রবাসীকে গ্রেপ্তার করা হয়। ৩৪ জন কর্মকর্তার সমন্বয়ে গঠিত একটি শক্তিশালী দল টানা দুই দিনব্যাপী এই অভিযানে অংশ নেয়।

650167329 881369961549211 7462166404516683815 n

অভিযানের প্রথম পর্যায়ে দিনের বেলা মুয়ারা তেবাস এলাকার একটি নির্মাণাধীন প্রকল্প এবং পেন্ডিং হাইটস এলাকার বেশ কিছু খাবারের দোকানে তল্লাশি চালানো হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, এসব দোকানে খাবারের আড়ালে অবৈধ অনলাইন জুয়া ও অন্যান্য অসামাজিক কার্যকলাপ চলছিল। তল্লাশিকালে দেখা যায়, সেখানে কর্মরত অনেক প্রবাসীর কাছে কোনো বৈধ ভ্রমণ নথি নেই এবং অনেকের ভিসার মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। পবিত্র এই মাসেও এমন অনৈতিক কর্মকাণ্ড চলায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

650987293 881369924882548 8301148170879001671 n

রাতের বেলা কুচিং শহরের একটি বিনোদন কেন্দ্রে অভিযানের দ্বিতীয় পর্যায়টি পরিচালিত হয়। সেখান থেকে চীন, ভিয়েতনাম, লাওস, ফিলিপাইন ও ইন্দোনেশিয়ার ২২ জন নাগরিককে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া সব ব্যক্তিকে পরবর্তী আইনি পদক্ষেপ ও অধিকতর তদন্তের জন্য বর্তমানে অভিবাসন ডিপোতে স্থানান্তর করা হয়েছে।

অভিবাসন বিভাগ স্পষ্ট জানিয়েছে, পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষা এবং দেশের প্রচলিত আইন ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের কঠোর অভিযান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।

আরও দেখুনঃ

 

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup