সর্বশেষ

রমজানে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে নতুন সূচি

QqqCity ads Investment (1)

পবিত্র রমজান মাস উপলক্ষে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের দাপ্তরিক কার্যসূচিতে পরিবর্তন আনা হয়েছে। কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর (রাজনৈতিক) ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্য্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নতুন সময়সূচি ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন এবং জালান আম্পাংয়ে অবস্থিত পাসপোর্ট সার্ভিস সেন্টারসহ সংশ্লিষ্ট সব অফিস রমজান মাসে নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে:

অফিস চলাকালীন সময়সূচি

সোমবার থেকে বৃহস্পতিবার
সকাল ৯:৩০ মিনিট থেকে বিকেল ৩:৩০ মিনিট পর্যন্ত (নামাজের বিরতি: দুপুর ১:৩০ মিনিট থেকে ১:৪৫ মিনিট পর্যন্ত)।
শুক্রবার
সকাল ৯:৩০ মিনিট থেকে বিকেল ৩:৩০ মিনিট পর্যন্ত (নামাজের বিরতি: দুপুর ১:০০টা থেকে ২:০০টা পর্যন্ত। হাইকমিশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে এ নতুন সময়সূচি অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup