মালয়েশিয়ার ই-ভিসা পোর্টালে রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলায় ভিসা সেবায় সাময়িক বিঘ্ন ঘটতে যাচ্ছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশটির ই-ভিসা পোর্টাল বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকাস্থ মালয়েশিয়া দূতাবাস। এ সময় ভিসা যাচাইসহ অনলাইনভিত্তিক সেবাগুলোও ব্যবহার করা যাবে না।
মঙ্গলবার দূতাবাস থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়ার ই-ভিসা ওয়েবসাইট malaysiavisa.imi.gov.my বর্তমানে সিস্টেম মেইনটেন্যান্স ও স্থিতিশীলতা বৃদ্ধির কাজের আওতায় রয়েছে। এ কারণেই নির্ধারিত সময় থেকে সাইটটি অস্থায়ীভাবে অকার্যকর থাকবে।
দূতাবাস জানায়, রক্ষণাবেক্ষণকালীন সময়ে নতুন ভিসা আবেদন জমা দেওয়া কিংবা আবেদন অনুমোদন সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে না। পাশাপাশি অনলাইনে ভিসা ভেরিফিকেশনও বন্ধ থাকবে, ফলে সংশ্লিষ্ট প্রক্রিয়াগুলোতে বিলম্ব হওয়ার আশঙ্কা রয়েছে।
আরও
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সিস্টেম রক্ষণাবেক্ষণের কাজ শেষ হলে ভিসা আবেদন গ্রহণ ও অনুমোদনের কার্যক্রম পুনরায় চালু হবে। এ বিষয়ে পরবর্তীতে একটি আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলেও জানিয়েছে দূতাবাস।











