সর্বশেষ

পুলিশ সেজে বাংলাদেশির টাকা ছিনতাই, মালয়েশিয়ায় বাবা-ছেলে গ্রেফতার

Father and son arrested in Malaysia for robbing Bangladeshi man of his money while posing as policeCity ads Investment (1)

মালয়েশিয়ায় পুলিশ পরিচয়ে এক বাংলাদেশির কাছ থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। মেলাকা তেঙ্গাহ জেলা পুলিশপ্রধান অ্যাসিস্ট্যান্ট কমিশনার ক্রিস্টোফার পাতিত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গত রোববার এক বাংলাদেশি প্রবাসী সাইকেলে করে যাওয়ার সময় দুই ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাকে থামান। পরে তল্লাশির নামে ব্যাগ পরীক্ষা করার অভিনয় করে ব্যাগে থাকা ৭২০ রিঙ্গিত নিয়ে তারা দ্রুত পালিয়ে যায়।

ভুক্তভোগীর অভিযোগের পর মেলাকা তেঙ্গাহ জেলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ১ ও ২ ফেব্রুয়ারি পৃথক অভিযানে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে। তাদের তেলোক মাস শিল্পাঞ্চল ও আয়ার কেরোহ মসজিদ সংলগ্ন এলাকা থেকে আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ৫১ বছর বয়সী বাবা একজন নিরাপত্তারক্ষী এবং ছেলে একটি কারখানায় কর্মরত। বাবার বিরুদ্ধে আগেও ধর্ষণ, ডাকাতি ও প্রতারণাসহ একাধিক মামলা রয়েছে। ছেলের বিরুদ্ধেও পুলিশ পরিচয় দিয়ে ছিনতাইয়ের অভিযোগের তথ্য পুলিশ উল্লেখ করেছে।

ঘটনাটি দণ্ডবিধির ৩৯২ ধারা (ছিনতাই) ও ১৭০ ধারা (সরকারি কর্মচারী সেজে প্রতারণা) অনুযায়ী তদন্তাধীন রয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত বাবাকে আগামীকাল আয়ার কেরোহ ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হবে। একই সঙ্গে এমন ঘটনার শিকার হলে দ্রুত থানায় অভিযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup