সর্বশেষ

১১ বাংলাদেশিসহ ২৭ জনকে ফেরত পাঠাল মালয়েশিয়া

Malaysia deports 27 people, including 11 BangladeshisCity ads Investment (1)

মালয়েশিয়া অবৈধ অভিবাসন দমন অভিযানের অংশ হিসেবে ১১ বাংলাদেশিসহ মোট ২৭ জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে। দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা এবং অভিবাসন আইন কার্যকরভাবে প্রয়োগের লক্ষ্যে এই প্রত্যাবাসন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) এক বিবৃতিতে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানায়, ফেরত পাঠানোদের মধ্যে বাংলাদেশি ১১ জন, ভারতীয় ৭ জন, পাকিস্তানি ৫ জন এবং নেপালি ৪ জন রয়েছেন। তারা বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে আটক ছিলেন।

ইমিগ্রেশন সূত্র জানায়, জোহর রাজ্যের পেকান নেনাস ইমিগ্রেশন ডিপোতে আটক থাকা এসব প্রবাসীকে ২০২৫ সালের শেষ সপ্তাহে পরিচালিত একটি বিশেষ প্রত্যাবাসন কর্মসূচির আওতায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে নিজ নিজ দেশে পাঠানো হয়।

বিভাগটি আরও জানায়, অধিকাংশ প্রবাসীর বৈধ পাসপোর্ট থাকলেও কয়েকজনের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল অথবা আইনি জটিলতা ছিল। এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের দূতাবাসের সহযোগিতায় অস্থায়ী ভ্রমণ নথি ইস্যু করে প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রত্যাবাসিত সব ব্যক্তিকে মালয়েশিয়ার কেন্দ্রীয় অভিবাসন ডাটাবেসে কালো তালিকাভুক্ত করা হয়েছে। ফলে ভবিষ্যতে তারা আর মালয়েশিয়ায় প্রবেশের সুযোগ পাবেন না। অবৈধ অভিবাসনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup