সর্বশেষ

১৫ বাংলাদেশিকে ‘কালো তালিকাভুক্ত’ করে ফেরত পাঠালো মালয়েশিয়া

MalasayaProbashir city Popup 19 03

বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে ১১৩ জন অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া কর্তৃপক্ষ। এদের মধ্যে ১৫ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। সোমবার (১০ নভেম্বর) জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক নোটিশে বিষয়টি জানানো হয়েছে।

নোটিশে বলা হয়, চলতি মাসের প্রথম সপ্তাহে জোহর রাজ্যের পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিপো থেকে এসব অভিবাসীকে দেশে ফেরত পাঠানো হয়। ফেরত পাঠানো সকলকে ইমিগ্রেশন বিভাগের কালো তালিকাভুক্ত করা হয়েছে। ফলে তারা নির্ধারিত সময়ের আগে পুনরায় মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন না।

ফেরত পাঠানোদের মধ্যে বাংলাদেশের ১৫ জন ছাড়াও মিয়ানমারের ৬০ জন, ভারতের ১৫ জন, পাকিস্তানের ১১ জন, নেপালের পাঁচজন, সিঙ্গাপুর ও থাইল্যান্ডের দুইজন করে এবং কেনিয়া, আফগানিস্তান ও তিউনিসিয়ার একজন করে নাগরিক রয়েছেন।

মালয়েশীয় ইমিগ্রেশন বিভাগ জানায়, তাদের সবাইকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (KLIA-১ ও ২), সেনাই আন্তর্জাতিক বিমানবন্দর এবং সুলতান ইস্কান্দার বিল্ডিং কমপ্লেক্সের মাধ্যমে নিজ নিজ দেশে পাঠানো হয়েছে। যেসব অভিবাসীর বৈধ পাসপোর্ট ছিল না, তাদের জন্য সংশ্লিষ্ট দেশের দূতাবাস অস্থায়ী ভ্রমণ নথি (ট্রাভেল ডকুমেন্ট) সরবরাহ করেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, অভিবাসন আইন লঙ্ঘন ও বিভিন্ন অপরাধের কারণে আটক ব্যক্তিদের সাজাভোগ শেষে ফেরত পাঠানোর এই প্রক্রিয়া নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03