সর্বশেষ

মালয়েশিয়ায় ইমিগ্রেশন আইনে ১১৪ অভিবাসী দোষী সাব্যস্ত

114 migrants convicted under immigration laws in malaysiaProbashir city Popup 19 03

মালয়েশিয়ার জোহর রাজ্যের পন্টিয়ান বিশেষ সেশন আদালত ইমিগ্রেশন আইনের বিভিন্ন ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় ১১৪ জন অভিবাসী ও ১২ জন স্থানীয় নাগরিককে দণ্ড দিয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) আদালতে শুনানির সময় আসামিরা নিজেদের দোষ স্বীকার করেন বলে জানা গেছে।

জোহর ইমিগ্রেশন বিভাগ তাদের সরকারি ফেসবুক পেজে জানিয়েছে, দোষীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে ৩ হাজার থেকে ৫৫ হাজার রিঙ্গিত পর্যন্ত জরিমানা এবং অভিযোগের ধরন অনুযায়ী পাঁচ থেকে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে কতজন অভিবাসী কোন দেশের নাগরিক, সে তথ্য প্রকাশ করা হয়নি।

ইমিগ্রেশন বিভাগের বিবৃতিতে বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে রয়েছে—বৈধ পারমিট ছাড়া দেশে অবস্থান, কালো তালিকাভুক্ত হওয়ার পর পুনরায় প্রবেশ, ভিসার মেয়াদোত্তীর্ণের পরও থাকা এবং বিদেশি শ্রমিকদের অবৈধভাবে নিয়োগ দেওয়া।

সবগুলো মামলাই মালয়েশিয়ার ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এবং পাসপোর্ট অ্যাক্ট ১৯৬৬ অনুযায়ী দায়ের করা হয়েছে। বিভাগ জানিয়েছে, এই অভিযান ও পরবর্তী রায় মালয়েশিয়ায় অননুমোদিত অভিবাসন নিয়ন্ত্রণে সরকারের কঠোর অবস্থানকে আরও সুদৃঢ় করেছে।

স্থানীয় প্রশাসন জানায়, অবৈধভাবে অবস্থানরত অভিবাসীদের বিষয়ে নজরদারি আরও জোরদার করা হবে এবং ভবিষ্যতে অনিয়ম রোধে অভিযানের পরিধি বাড়ানো হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03