মালয়েশিয়া সরকার সব বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিশেষ মাল্টিপল-এন্ট্রি ট্রাভেল পাসের মেয়াদ ছয় মাস থেকে বাড়িয়ে ১২ মাস করেছে। এই ঘোষণা দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম, যা ২০২৬ অর্থবছরের বাজেট প্রস্তাবের অংশ হিসেবে শুক্রবার (১১ অক্টোবর) মালয়েশিয়ার সংসদে দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী জানান, মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (মাইডা) এখন থেকে বিনিয়োগকারীদের আবেদন অপেক্ষা না করে আরও সক্রিয়ভাবে এই ইনভেস্টর পাসের প্রস্তাব পৌঁছে দেবে। বিশেষভাবে বৈদ্যুতিক ও ইলেকট্রনিক্স শিল্পে বহুজাতিক কোম্পানি ও সম্ভাব্য বিনিয়োগকারীদের লক্ষ্য করে এ উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও জানান, রেসিডেন্স পাস–ট্যালেন্ট ফাস্ট ট্র্যাক স্কিমও চালু থাকবে। এই প্রক্রিয়ার মাধ্যমে কৌশলগত বিনিয়োগকারীদের আনা দক্ষ পেশাজীবীদের দ্রুত অনুমোদন দেওয়া সম্ভব হবে।
আরও
এই স্কিমের আওতায় বিদেশি পেশাজীবীরা তিন বছর পর্যন্ত মালয়েশিয়ায় অ্যামপ্লয়মেন্ট পাস ছাড়াই কাজ করার সুযোগ পাবেন। এতে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্য অর্জনে সহায়তা মিলবে।
বিনিয়োগকারীরা এ নতুন মেয়াদ ও সুবিধার মাধ্যমে মালয়েশিয়ায় দীর্ঘমেয়াদি স্থায়ী কার্যক্রম এবং ব্যবসায়িক কার্যক্রম আরও সহজভাবে পরিচালনা করতে পারবেন।












