সর্বশেষ

হরমুজ প্রণালিতে ইসরায়েলের জাহাজে ইরানের হামলা

4Probashir city Popup 19 03

হরমুজ প্রণালিতে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, ড্রোন ব্যবহার করে ইসরায়েলি ওই জাহাজটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে এবং হামলার পর তাতে আগুন ধরে যায়। আজ শনিবার ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

আইআরজিসির নৌবাহিনীর পক্ষ থেকে এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে বলা হয়, হরমুজ প্রণালিতে জায়নবাদী শাসনের সঙ্গে যুক্ত একটি জাহাজে তাদের ড্রোন আঘাত হেনেছে। এর পরপরই জাহাজটিতে আগুন ধরে যায়। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী হামলার শিকার ওই জাহাজটির নাম এমএসসি ইশিকা বলে উল্লেখ করেছে।

এদিকে এই ঘটনার ঠিক আগে গত শুক্রবার ইরানের আকাশে উড্ডয়নকালে যুক্তরাষ্ট্রের চারটি সামরিক যানে হামলা চালায় ইরান। হামলার শিকার হওয়া এসব যানের মধ্যে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫-ই ফাইটার জেট, একটি এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমান এবং দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার রয়েছে।

এ ছাড়া একই দিনে কুয়েতের ক্যাম্প বুহরিং ঘাঁটিতেও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই হামলায় সেখানে অবস্থানরত যুক্তরাষ্ট্রের একটি সিএইচ-৪৭ চিনুক হেলিকপ্টার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। ধারাবাহিক এসব হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি আরও চরম আকার ধারণ করেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03