সর্বশেষ

অন্যের সঙ্গে বিয়ে, প্রেমিকাকে বিয়ের অনুষ্ঠানে গুলি করলেন প্রেমিক

699e926c4e61a bride shot in buxar wedding 252752596 16x9Probashir city Popup 19 03

ভারতের বিহার রাজ্যের বক্সার জেলায় বিয়ের আনন্দঘন আসর মুহূর্তেই পরিণত হলো বিষাদে। বিয়ের আনুষ্ঠানিকতা চলাকালে সবার সামনেই ১৮ বছর বয়সী কনে আরতী কুমারীকে গুলি করেছেন তাঁরই প্রেমিক দীনবন্ধু। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে ঘটা এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় কনেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বক্সারের বাসিন্দা আরতীর সঙ্গে দীনবন্ধু নামের ওই তরুণের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু তাঁকে বিয়ে না করে গতকাল অন্য এক যুবকের সঙ্গে আরতীর বিয়ের আয়োজন চলছিল। বিয়ের মূল আনুষ্ঠানিকতা যখন চলছিল, তখন সবার অগোচরে সেখানে উপস্থিত হন দীনবন্ধু। ভিড়ের মধ্যে লুকিয়ে থেকে হঠাৎ কনে আরতীর পেট লক্ষ্য করে গুলি ছোড়েন তিনি। গুলির শব্দে পুরো বিয়েবাড়িতে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে বিয়ের আসর থেকে অনেকেই দৌড়ে পালিয়ে যান। কেউ কেউ আবার গুলিবিদ্ধ আরতীকে সজাগ রাখার আপ্রাণ চেষ্টা করেন।

রক্তাক্ত আরতীকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে বারাণসীর একটি ট্রমা সেন্টারে স্থানান্তর করার পরামর্শ দেন। বর্তমানে তাঁর অবস্থা বেশ আশঙ্কাজনক বলে জানা গেছে। এদিকে বিয়ের এই আয়োজনে বরযাত্রীরা এসেছিলেন উত্তর প্রদেশের বালিয়া থেকে। কিন্তু অনাকাঙ্ক্ষিত এই গুলির ঘটনার পরপরই বিয়ের আসর ছেড়ে তাঁরাও নিজেদের এলাকায় ফিরে যান।

প্রেমিকাকে গুলি করার পরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্ত দীনবন্ধু। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যে তাঁর মা–বাবাকে আটক করা হয়েছে। পুলিশের অতিরিক্ত স্টেশন হাউস অফিসার চন্দন কুমার জানান, অভিযুক্ত দীনবন্ধু এর আগে মদসংক্রান্ত একটি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। তাঁকে দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03