সর্বশেষ

ভারতে মুসলিম যুবকের সঙ্গে হিন্দু নারীর প্রেম, দুজনকেই মাটিচাপা

Love between a Muslim young man and a Hindu woman in IndiaProbashir city Popup 19 03

ভারতের উত্তর প্রদেশের মোরাদাবাদে ভিন্ন ধর্মের এক যুবক-যুবতীর সম্পর্ককে কেন্দ্র করে দুজনকে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় নদীর পাড়ের একটি স্থান থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে এবং আরেকজন পলাতক বলে স্থানীয় গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, নিহত যুবক আরমান (২৭) সৌদি আরবে কর্মরত ছিলেন এবং কয়েক মাস আগে দেশে ফেরেন। দেশে ফেরার পর কাজল (২২) নামে এক নারীর সঙ্গে তার পরিচয় হয় এবং পরে সম্পর্ক গড়ে ওঠে বলে দাবি করা হয়েছে। এ সম্পর্কের বিষয়টি জানাজানি হলে কাজলের পরিবার তা মেনে নিতে পারেনি—এমন অভিযোগও সামনে এসেছে।

মোরাদাবাদের সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ সতপাল আন্তিল জানিয়েছেন, কাজলের তিন ভাই এ ঘটনায় জড়িত বলে প্রাথমিক তদন্তে পাওয়া গেছে। পুলিশের দাবি, আটক দুই ব্যক্তি জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন এবং মরদেহ যেখানে মাটিচাপা দেওয়া হয়েছিল বলে অভিযোগ, সেই স্থানও দেখিয়ে দিয়েছেন। এরপর পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করে।

ঘটনাটি ঘিরে যাতে এলাকায় উত্তেজনা বা অস্থিতিশীলতা তৈরি না হয়, সে কারণে সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পুলিশ বলছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি বাড়ানো হয়েছে।

এদিকে নিহত আরমানের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, কাজলের সঙ্গে সম্পর্কের বিষয়টি তারা আগে জানতেন না। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় হত্যা মামলা রুজু করে তদন্ত চলছে এবং পলাতক সন্দেহভাজনকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03