সর্বশেষ

৩০ দিনের ফ্রি ভিসা ঘোষণা ভারতের

India visaProbashir city Popup 19 03

দীর্ঘদিনের সাংস্কৃতিক বন্ধনকে আরও শক্তিশালী করতে রুশ নাগরিকদের জন্য বিনামূল্যে ৩০ দিনের ই–টুরিস্ট ভিসা এবং গ্রুপ টুরিস্ট ভিসা চালু করার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার নয়াদিল্লীর হায়দ্রাবাদ হাউসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রধানমন্ত্রী মোদি বলেন, দুই দেশের জনগণের মধ্যে বহু দশক ধরে যে উষ্ণতা, পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাস গড়ে উঠেছে, নতুন এসব পদক্ষেপ সেই সম্পর্ককে আরও গভীর করবে। তিনি জানান, রাশিয়ায় সম্প্রতি দুটি নতুন ভারতীয় কনস্যুলেট চালু করা হয়েছে, যা নাগরিকদের যোগাযোগ, ভ্রমণ ও সেবাপ্রাপ্তি আরও সহজ করবে এবং দ্বিপাক্ষিক ঘনিষ্ঠতাকে বাড়িয়ে তুলবে।

বক্তব্যে মোদি সাম্প্রতিক অক্টোবরে রাশিয়ার কালমাইকিরায়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক বৌদ্ধ ফোরামের কথা উল্লেখ করেন, যেখানে ভারতের পাঠানো বুদ্ধের পবিত্র অবশেষ দেখার জন্য বিপুল সংখ্যক ভক্ত সমবেত হয়েছিলেন। তার মতে, সাংস্কৃতিক ও ধর্মীয় বিনিময় দুই দেশের জনগণের মধ্যে আত্মিক ও সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে।

ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, মানবসম্পদ বিনিময়, দক্ষতা উন্নয়ন, পেশাগত শিক্ষা, ক্রীড়া ও গবেষণার মতো খাতে সহযোগিতা দুই দেশের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। ছাত্র, গবেষক এবং ক্রীড়াবিদদের বিনিময় বাড়ানোর বিষয়েও দুই পক্ষ সম্মত হয়েছে।

এর আগে গত মাসে ইয়েকাতেরিনবুর্গ ও কাজানে ভারতীয় কনস্যুলেট জেনারেল কার্যালয় উদ্বোধনকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর বলেন, রাশিয়ায় ভারতের নতুন কূটনৈতিক উপস্থিতি বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা, সংস্কৃতি এবং পর্যটনের ক্ষেত্রে সহযোগিতাকে আরও গতিশীল করবে। তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের এই ঘনিষ্ঠতা ভবিষ্যতেও দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03