সর্বশেষ

হাসপাতালে জামা খুলে হবু স্ত্রীর সঙ্গে চিকিৎসকের নাচ, ভিডিও ভাইরাল

Doctor dances with his future wife in hospital, video goes viralProbashircityWebPopupUpdate

উত্তরপ্রদেশের শামলি জেলার একটি সরকারি হাসপাতালে ডিউটি রুমের ভেতর হবু স্ত্রীর সঙ্গে নাচ করে বিতর্কের জন্ম দিয়েছেন এক তরুণ চিকিৎসক। সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া নাচের ভিডিওটি ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে। ভিডিওতে দেখা যায়, হাসপাতালের দায়িত্বকালীন সময়ে চিকিৎসকটি জামা খুলে স্যান্ডো গেঞ্জি পরে জোরে বাজানো হিন্দি গানের তালে উৎসবমুখর পরিবেশে নাচছেন।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, ওই চিকিৎসকের নাম আফকার সিদ্দিকি। সম্প্রতি তার বাগ্‌দান সম্পন্ন হয়। বাগ্‌দানের আনন্দে ডিউটি রুমেই হবু স্ত্রীকে সঙ্গে নিয়ে নাচের এই আয়োজন করেছিলেন তিনি। ভিডিওতে দুজনকে কখনও যুগলভাবে নাচতে, আবার কখনও চিকিৎসককে মাটিতে শুয়ে বিভিন্ন ভঙ্গিমা দিতে দেখা গেছে।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর তা হাসপাতালের প্রশাসনের নজরে আসে। এরপরই আফকার সিদ্দিকির বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়। ডিউটি রুমে দায়িত্ব পালনকালে এমন আচরণ কেন করেছিলেন—সেই বিষয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী ডিউটি চলাকালীন সময়ে ব্যক্তিগত কর্মকাণ্ড কঠোরভাবে নিষিদ্ধ। বিধিবহির্ভূত আচরণ কার্যক্রমে শৃঙ্খলা ভঙ্গের শামিল। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


ঘটনাটি নিয়ে স্থানীয় স্বাস্থ্যকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অনেকে বলছেন, সরকারি হাসপাতালের ডিউটি রুম জনগণের সেবা প্রদানের স্থান। সেখানে চিকিৎসকের এমন আচরণ পেশাদারিত্বের পরিপন্থি এবং চিকিৎসা ব্যবস্থার প্রতি মানুষের আস্থাকে ক্ষুণ্ণ করতে পারে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate