সর্বশেষ

ছোট পোশাক পরায় মডেলদের শাসাল হিন্দু সংগঠন

Hindu organization condemns models for wearing short clothesWeb Popup (3)

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের ঋষিকেশে অনুষ্ঠিতব্য ‘মিস ঋষিকেশ’ সুন্দরী প্রতিযোগিতার রিহার্সেল ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। রিহার্সেলের সময় ছোট পোশাক পরে আসায় প্রতিযোগীদের শাসিয়েছেন ‘হিন্দু শক্তি সংগঠন’ নামে এক স্থানীয় সংগঠনের নেতাকর্মীরা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, গত শুক্রবার (৩ অক্টোবর) লায়ন্স ক্লাব ঋষিকেশ আয়োজিত রিহার্সেল চলাকালে সংগঠনের রাজ্য সভাপতি রাঘবেন্দ্র ভাটনগরসহ কয়েকজন নেতা সেখানে প্রবেশ করে মডেলদের পোশাক নিয়ে আপত্তি জানান। তারা দাবি করেন, এমন পোশাক স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের পরিপন্থী।

সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, রাঘবেন্দ্র ভাটনগর মডেলদের উদ্দেশে বলেন, “ঋষিকেশের সংস্কৃতি নষ্ট করবেন না, এটি আমাদের ঐতিহ্য নয়।” জবাবে এক মডেল বলেন, “পোশাক নিয়ে মন্তব্য করার আগে দোকানগুলোতে ছোট পোশাক বিক্রি বন্ধ করুন।” এ সময় দুপক্ষের মধ্যে তর্ক-বিতর্ক আরও তীব্র হয়ে ওঠে।

লায়ন্স ক্লাবের সভাপতি পঙ্কজ চন্দনি ঘটনাটির পর জানান, অংশগ্রহণকারীরা সবাই প্রাপ্তবয়স্ক, তারা নিজেদের মতো করে পোশাক বেছে নেওয়ার অধিকার রাখেন। তিনি বলেন, প্রতিযোগিতাটি সৌন্দর্য ও আত্মপ্রকাশের একটি ইতিবাচক উদ্যোগ, যা অযথা বিতর্কের শিকার হয়েছে।

সংগঠনের বাধা সত্ত্বেও শনিবার নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হয় ‘ঋষিকেশ সুন্দরী প্রতিযোগিতা’। স্থানীয় পুলিশ জানিয়েছে, এ ঘটনাকে কেন্দ্র করে এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়েনি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup