সর্বশেষ

‘ঈশ্বরের প্রতিশোধ’ নিতে মন্দিরে চুরি করতেন এইচআইভি আক্রান্ত ব্যক্তি

Hiv positive man used to steal from temples to 'get revenge on god'City ads Investment (1)

ভারতের ছত্তীসগড় রাজ্যের দুর্গ শহরে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ, যিনি দীর্ঘদিন ধরে রাতের অন্ধকারে মন্দিরে প্রবেশ করে দানবাক্স ভেঙে টাকা চুরি করতেন। বয়স প্রায় ৪৫ বছর হলেও তার লক্ষ্য ছিল শুধু নগদ অর্থ, সোনা বা অলংকারে কোনো আগ্রহ ছিল না।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়ার পর তিনি জানান, ঈশ্বরের বিরুদ্ধে প্রতিশোধ নিতেই এ ধরনের কাজ করতেন। তার দাবি, কারাগারে থাকার সময় শরীরে এইচআইভি ভাইরাস শনাক্ত হওয়ার পর থেকেই জীবনে নানা অবহেলা ও কর্মহীনতার শিকার হন তিনি। নিজের দুর্দশার জন্য ঈশ্বরকেই দায়ী করে মন্দিরে চুরির পথ বেছে নেন।

তদন্তে বেরিয়ে এসেছে, অন্তত ১০টি মন্দিরে দানবাক্স ভেঙে অর্থ চুরি করেছেন তিনি। তবে পুলিশ মনে করছে, এই সংখ্যা আরও বেশি হতে পারে। প্রায় এক দশক ধরে চতুরতার সঙ্গে চুরি চালিয়ে গেলেও শেষ পর্যন্ত গত ২৩ আগস্ট দুর্গ শহরের উপকণ্ঠের একটি জৈন মন্দিরে চুরি করতে গিয়ে ধরা পড়েন।

পরদিন আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠান। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, চুরির টাকা দিয়েই চলত তার সংসার।

দুর্গের পুলিশ সুপার বিজয় আগরওয়াল স্থানীয় গণমাধ্যমকে বলেন, অভিযুক্ত স্বীকার করেছেন—ঈশ্বরের ওপর বিশ্বাস হারিয়েই তিনি এই পথ বেছে নিয়েছিলেন। দীর্ঘদিনের ক্ষোভই তাকে চুরির দিকে ঠেলে দিয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup