সর্বশেষ

আজ থেকে ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক কার্যকর

50 percent tariff on india effective from todayCity ads Investment (1)

রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখার কারণে বড় ধরনের বিপদে পড়েছে ভারত। এর প্রথম ধাক্কা এসেছে শুল্ক আকারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, বুধবার (২৭ আগস্ট) থেকে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক কার্যকর হবে। ফলে ভারতীয় পণ্যে মোট শুল্ক দাঁড়াচ্ছে ৫০ শতাংশ।

মার্কিন প্রশাসনের নির্দেশনায় বলা হয়েছে, ভারত রাশিয়া থেকে সরাসরি বা পরোক্ষভাবে তেল আমদানি করছে। ট্রাম্প প্রশাসন এটিকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও কৌশলগত স্বার্থের জন্য হুমকি হিসেবে দেখছে। এ কারণেই ভারতীয় পণ্যের ওপর বাড়তি শুল্কারোপ করা হয়েছে।

মার্কিন শুল্ক ও সীমান্ত সুরক্ষা বিভাগ এই নির্দেশনা জারি করেছে, যা হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের অধীনে কার্যকর হবে। যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় ২৭ আগস্ট রাত ১২টা ১ মিনিট থেকে এই শুল্ক কার্যকর হয়। ভারতীয় সময় অনুযায়ী এটি বুধবার সকাল ৯টা ৩১ মিনিটে শুরু হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত শুল্ক আরোপের কারণে ভারতের রপ্তানি খাত বড় ধাক্কা খাবে। বিশেষ করে পোশাক, হীরা, চিংড়িসহ শ্রমনির্ভর শিল্পগুলো মারাত্মক ক্ষতির মুখে পড়বে। এতে ভারতের অর্থনীতির অগ্রযাত্রা বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন কৌশল নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। স্বাধীনতা দিবসে দিল্লির লালকেল্লা থেকে দেওয়া ভাষণে তিনি বলেন, “আমাদের আত্মনির্ভর হতে হবে—হতাশা থেকে নয়, বরং গর্ব থেকে। বিশ্বজুড়ে অর্থনৈতিক স্বার্থপরতা বাড়ছে। কাঁদলে চলবে না, নিজেদের শক্তি দিয়েই আমাদের উঠে দাঁড়াতে হবে।”

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup 19 03