সর্বশেষ

ভুটানে বাংলাদেশ দূতাবাসের নতুন কমপ্লেক্স উদ্বোধন

Bangladesh embassy's new complex inaugurated in thimphuProbashir city Popup 19 03

ভুটানের রাজধানী থিম্পুতে বাংলাদেশ দূতাবাসের নতুন কমপ্লেক্স উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুটানের রাজকন্যা ইউফেলমা চোডেন ওয়াংচুক, যিনি আনুষ্ঠানিকভাবে কমপ্লেক্সটি উদ্বোধন করেন।

Bhutan 20250910074844

উদ্বোধনী অনুষ্ঠানে ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে, প্রধান বিচারপতি নরবু শেরিং, জাতীয় পরিষদের চেয়ারপার্সন সাঙ্গে দোরজি, বিদেশ ও বাণিজ্য মন্ত্রী ডি এন ধুঙ্গেল, জেম শেরিংসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন। বাংলাদেশপক্ষ থেকে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ।

আরও

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন চ্যান্সেরি ভবনটি দুই দেশের দীর্ঘমেয়াদী বন্ধুত্ব ও দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি বাংলাদেশের পররাষ্ট্র সচিব ভুটানের রাজার সঙ্গে সাক্ষাৎ করেন এবং প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেন।

    বৈঠকে দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর, দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদারকরণ, বিমান যোগাযোগ বৃদ্ধি এবং ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের অগ্রগতি পর্যালোচনা করা হয়। বাংলাদেশ ভুটানের গেলেফু মাইন্ডফুলনেস সিটির বাস্তবায়নে সহযোগিতা নিশ্চিত করেছে।

    এছাড়াও, দুই পক্ষ জলবিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগসহ পেশাদার কর্মী বিনিময় নিয়ে আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশের পক্ষ থেকে দক্ষ পেশাদার রপ্তানি এবং ভুটানের পক্ষ থেকে বাংলাদেশে বিনিয়োগ ও প্রযুক্তি সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।

    আরও দেখুনঃ

    whatsappচ্যানেল ফলো করুন

    প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

    Probashir city Popup 19 03
    Probashir city Squre Popup 19 03