সর্বশেষ

ছোবল খেয়ে জীবিত সাপ নিয়ে হাসপাতালে যুবক

ছোবল খেয়ে জীবিত সাপ নিয়ে হাসপাতালে যুবকCity ads Investment (1)

চাঁদপুরে পায়ে ছোবল খেয়ে জীবিত সাপ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে গেছেন সুজন (৩০) নামে এক যুবক।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত ৯টার দিকে চাঁদপুর শহরের যমুনা সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

চাঁদপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, সাপে কাটা রোগীকে পর্যবেক্ষণ করে চিকিৎসার জন্য ব্যবস্থাপত্র দিয়েছেন জরুরি বিভাগের চিকিৎসক মুনসুর আহমেদ।সাপে কাটা রোগীর স্বজনরা জানান, ছোবল মারা জ্যান্ত সাপটি নিয়ে সরাসরি হাসপাতালে ছুটে যান সুজন। আধা ঘণ্টা ধরে পরীক্ষা-নিরীক্ষা শেষে বিষমুক্ত হয়ে হাসপাতাল ত্যাগ করেন তিনি। বর্তমান তিনি পুরোপুরি সুস্থ আছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup