সর্বশেষ

স্ত্রীর মরদেহ বাড়ি নেওয়ার পথে লাশ হলেন স্বামী নিজেও

স্ত্রীর মরদেহ বাড়ি নেওয়ার পথে লাশ হলেন স্বামী নিজেওProbashir city Popup 19 03

ঢাকার ধামরাইয়ে লাশবাহী গাড়ি দুর্ঘটনার শিকার হয়ে ফরিদুল ইসলাম (৩৪) নামে একজন নিহত হয়েছেন। নিহত স্ত্রীর মরদেহ ঢাকা মেডিক্যাল থেকে মানিকগঞ্জ নিয়ে যাবার পথে এই দুর্ঘটনা ঘটে। এতে গাড়িতে থাকা আরও অন্তত ৫ জন আহত হয়েছেন।

বুধবার(২০ নভেম্বর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বালিথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ফরিদুল ইসলাম পাবনা জেলা রাজাপুর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।

ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ জানায়, দুপুরে নিহত স্ত্রীর মরদেহ ঢাকা থেকে মানিকগঞ্জ নিয়ে যাবার পথে মরদেহবাহী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা দেয়। এ সময় ফরিদুল ইসলাম ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা এসে মরদেহ উদ্ধার করে এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপল চন্দ্র দাস বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03