সর্বশেষ

বিমানবন্দরে কাস্টমস হেল্প ডেস্ক চালু

বিমানবন্দরে কাস্টমস হেল্প ডেস্ক চালুProbashir city Popup 19 03

যাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস হেল্প ডেস্ক চালু করা হয়েছে।

(১৭ নভেম্বর) সকালে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান কাস্টমস হেল্প ডেস্ক উদ্বোধনের পাশাপাশি নতুন ৩টি অত্যাধুনিক স্ক্যানার মেশিন ও যাত্রীদের স্বল্প সময়ের মধ্যে শুল্ক-কর পরিশোধ সহজীকরণে ডিজিটাল বিআর চালান চালু করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে এনবিআর চেয়ারম্যান বিমানবন্দর কাস্টমসের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন। তিনি কাস্টমসের এয়ার ফ্রেইট ইউনিট, আন্তর্জাতিক কুরিয়ার ইউনিট এবং বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনাল পরিদর্শন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- এনবিআর সদস্য হোসেন আহমদ, ফারজানা আফরোজ, মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী, মো. মোয়াজ্জেম হোসেন, ড. মো. আবদুর রউফ, মো. আজিজুর রহমান, কাজী মোস্তাফিজুর রহমান এবং ঢাকা কাস্টম হাউসের কমিশনার মোবারা খানম প্রমুখ।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03