সর্বশেষ

সাবেক এমপি ইয়াহিয়া গ্রেপ্তার

সাবেক এমপি ইয়াহিয়া গ্রেপ্তারProbashir city Popup 19 03

সাবেক এমপি ইয়াহিয়া চৌধুরীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাতে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত
করেছেন।

র‍্যাব-১ ও র‍্যাব-৯ এর যৌথ অভিযানে রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে জানান তিনি।

এর আগে, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে ইয়াহিয়া চৌধুরীর বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়।

২০১৪ সালের ১০ম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিলেট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন ইয়াহিয়া চৌধুরী।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03