সর্বশেষ

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশকে মেরে আসামি ছিনতাই

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশকে মেরে আসামি ছিনতাইCity ads Investment (1)

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুলিশের ওপর হামলা চালিয়ে আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হালিম মিয়াকে ছিনিয়ে নিয়ে গেছে তার কর্মী-সমর্থকরা।। এ ঘটনায় ওসিসহ ৮ পুলিশ সদস্য আহত হয়েছেন।

রোববার (১০ নভেম্বর) রাতে উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওসি মো. হুমায়ূন কবিরের নেতৃত্বে ১২ সদস্যের একটি পুলিশের দল গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে অভিযান চালায়। আসামিকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ ভ্যানে তোলার সময় তার সমর্থকরা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় তারা আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। হামলায় পুলিশের সাত সদস্য আহত হয়েছেন। তাদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নবীনগর থানার ওসি মো. হুমায়ূন কবির বলেন, হালিম মিয়া বিগত আওয়ামী লীগের একজন ক্যাডার এবং কুখ্যাত সন্ত্রাসী। তাকে গ্রেপ্তার করে পুলিশ ভ্যানে তোলার সময় হঠাৎ তার সমর্থকরা পেছন থেকে অতর্কিত হামলা চালায়। এ সময় হালিম মিয়া আমাকেসহ আরও কয়েকজন পুলিশ সদস্যকে কামড়ে ধরে। তার সমর্থকরা হামলা চালিয়ে আহত করে আমাদের।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup