সর্বশেষ

ওবায়দুল কাদেরের স্ত্রীর বড় ভাই আটক

ওবায়দুল কাদেরের স্ত্রীর বড় ভাই আটকCity ads Investment (1)

চট্টগ্রামের হালিশহর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্ত্রীর বড় ভাই নুরুল হুদাকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। শনিবার মধ্যরাতে তাঁকে আটক করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মুখপাত্র রইছ উদ্দিন জানান, একটি মামলার এজাহারে আসামির নামের সঙ্গে মিল থাকায় তাঁকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে মামলায় সম্পৃক্ততা পেলে তাঁকে গ্রেপ্তার দেখানো হবে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, আটকের সময় তাঁর কাছ থেকে কোনো কিছু জব্দ করা হয়নি। বর্তমানে তাঁকে কোতোয়ালী থানা হেফাজতে রাখা হয়েছে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর থেকেই পলাতক রয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরইমধ্যে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা করা হয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup