সর্বশেষ

বন্ধুকে বিমানবন্দরে পৌঁছে দিয়ে বাড়ি ফেরা হলো না তিন বন্ধুর

বন্ধুকে বিমানবন্দরে পৌঁছে দিয়ে বাড়ি ফেরা হলো না তিন বন্ধুরCity ads Investment (1)

কালিয়াকৈরের বোর্ডঘর এলাকায় শিলাবৃষ্টি ফিলিং স্টেশন প্রবেশ করতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ইউ টার্ন করছিল প্রাইভেট কারটি।

এক বন্ধুকে বিমানবন্দরে পৌঁছে দিতে টাঙ্গাইলের মধুপুর থেকে ঢাকায় এসেছিলেন আরও তিন বন্ধু। ‍কিন্তু গাজীপুরের কালিয়াকৈরে বাসের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে প্রাণ হারিয়ে তাদের আর বাড়ি ফেরা হলো না।

শনিবার রাত ২টা ৪০মিনিটে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের শিলাবৃষ্টি ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নাওজোড় হাইওয়ে থানার এসআই মো. শহিদুল ইসলাম।

নিহতরা হলেন, মোসলেম উদ্দিন (৩০), নাসির (২৩) ও জুয়েল (৩২)। তাদের সবার বাড়ি টাঙ্গাইল জেলার মধুপুর থানার আনজি গ্রামে।

এসআই শহিদুল ইসলাম বলেন, বন্ধুকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে প্রাইভেট কারে বাড়ি ফিরে যাচ্ছিলেন তিনজন। পথে কালিয়াকৈরের বোর্ডঘর এলাকায় শিলাবৃষ্টি ফিলিং স্টেশন প্রবেশ করতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ইউ টার্ন করছিল প্রাইভেট কারটি।

এ সময় ঢাকাগামী আল বারাকা পরিবহনের বাসের সঙ্গে প্রাইভেট কারটির সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে নাসির ঘটনাস্থলেই মারা যান।

প্রাইভেটকারটির চালক ও অন্য দুজনকে আহত অবস্থায় উদ্ধার করার পর কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মোসলেম উদ্দিন ও কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জুয়েল নিহত হন।

অপর একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান এসআই শহিদুল।

তিনি আরও বলেন, দুর্ঘটনার শিকার প্রাইভেট কার ও বাসটি আটক করা হয়েছে। তবে বাসটির চালক, সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup 19 03