সর্বশেষ

প্রবাসীর স্ত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার

প্রবাসীর স্ত্রীর রক্তাক্ত লাশ উদ্ধারCity ads Investment (1)

মুন্সীগঞ্জের সিরাজদিখানে এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। নিহত লিপি আক্তার (৩৫) মালয়েশিয়া প্রবাসী আওলাদ হোসেনের স্ত্রী

গত মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের উত্তর মালবদিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত লিপি আক্তারের সাত বছরের ছেলে মো. মুস্তাকিম ও তিন বছরের মেয়ে আয়েশা আক্তার বাথরুমে যাওয়ার জন্য ঘরের বাইরে বের হওয়া মাকে খুঁজতে গিয়ে ঘরের বাইরে রক্তাক্ত অবস্থায় তাকে পান।

স্থানীয় সূত্রে জানা যায়, লিপি আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার শরীরে বেশ কয়েকটি গভীর আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, হত্যাকাণ্ডের কারণ এখনও অস্পষ্ট। পুলিশ ঘটনার তদন্ত করছে এবং এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিহত লিপি আক্তার একজন গৃহবধূ ছিলেন এবং তার মৃত্যুতে স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন। তার দুই সন্তান এখন এতিম হয়ে পড়েছে।

 

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup