সর্বশেষ

সাবেক সচিবের বাসায় মিলল কোটি টাকা ও ১১ আইফোন

সাবেক সচিবের বাসায় মিলল কোটি টাকা ও ১১ আইফোনCity ads Investment (1)

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আমজাদ হোসেনের উত্তরার বাসায় অভিযান পরিচালনা করেছে যৌথবাহিনী।

অভিযানে তার বাসা থেকে মিলেছে নগদ এক কোটি সাড়ে ৯ লাখ টাকা ও ১১টি আইফোন।

পরে মোহাম্মদ আমজাদ হোসেন ও তার ছেলেকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
রোববার (৩ নভেম্বর) রাতে উত্তরা-১১ নম্বর সেক্টরের ৩৩ নম্বর বাড়িতে যৌথবাহিনী অভিযান চালিয়ে কোটি টাকাসহ সাবেক অতিরিক্ত সচিব ও তার ছেলেকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (৪ নভেম্বর) উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মোহাম্মদ আমজাদ হোসেন ও তার ছেলে থানায় গ্রেপ্তার আছেন। গতকাল রাতে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে একটি মামলাও হয়েছে।

সূত্র জানায়, রোববার রাতে উত্তরা- ১১ নম্বর সেক্টরের ৩৩ নম্বর বাড়িতে যৌথ অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টায় শুরু হয় অভিযান। অভিযানে বাসাটি থেকে নগদ এক কোটি সাড়ে ৯ লাখ টাকা, বেশকিছু বৈদেশিক মুদ্রা, ১১টি আইফোন এবং ব্র্যান্ডের মূল্যবান ঘড়ি জব্দ করা হয়। পরে অভিযান শেষে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আমজাদ হোসেন ও তার ছেলেকে গ্রেপ্তার করা হয়। অভিযানটি প্রায় ৪ ঘণ্টা চলে বাসাটিতে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup