সর্বশেষ

অবসরপ্রাপ্ত বিমান বাহিনী কর্মকর্তার স্ত্রী মৃত অবস্থায় উদ্ধার

অবসরপ্রাপ্ত বিমান বাহিনী কর্মকর্তার স্ত্রী মৃত অবস্থায় উদ্ধারCity ads Investment (1)

গতকাল রবিবার বিকেল ডিওএইচএস এলাকার ১০ নং সড়কে এক বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্লবী জোনের সহকারী কমিশনার পাহান চাকমা জানান, ঘটনাটি অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত করা হচ্ছে।

পাহান চাকমা বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে সকালে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে বিকেলে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই, মৃতদেহের হাত ও পা বাঁধা। প্রাথমিকভাবে শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

ঘটনার সময় ফারাহ দীবা বাসায় একাই ছিলেন। বিকেলায় তার মেয়ে বাসায় এসে মায়ের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে, বাসা থেকে কিছু জিনিসপত্র চুরি হয়ে গেছে।

হত্যার ঘটনায় পুলিশ কর্মকর্তা পাহান চাকমা বলেন, ‘আমরা বিষয়টি তদন্ত করছি এবং আশা করছি খুব শীঘ্রই দোষীদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup