Opens in a new tab
সর্বশেষ

ডিসেম্বরের আগেই দেশে ফিরছে শেখ হাসিনা, ফোনালাপ ফাঁস

Hasina phoneWeb Popup (3)

দেশে ফিরছে শেখ হাসিনা: ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্টে পালিয়ে যাওয়া শেখ হাসিনার আরও একটি কথোপকথনের অডিও ফাঁস হয়েছে। ওই ফোনালাপ রেকর্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতে শোনা যায়, যারা বাড়াবাড়ি করছে, তাদের কাউকে ছাড় দেয়া হবে না। সাবেক ছাত্রলীগ নেতা ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যানের সঙ্গে ফাঁস হওয়া ফোনালাপে সবাইকে তৈরী হওয়ার আহ্বান জানান হাসিনা।

এ সময় হাসিনাকে মাথা ঠান্ডার রাখার পরামর্শ দেন ওই নেতা। ফোনালাপে হাসিনাকে বলতে শোনা যায়, এখন ভয়ের কিছু নেই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রুখে দাঁড়াতে হবে।

দেশকে অস্থিতিশীল করতে জ্বালাও-পোড়াও এবং অগ্নি-সংযোগের মাধ্যমে নাশকাত করতে নেতাকর্মীদের শিখিয়েদেন শেখ হাসিনা। এ সময় মামলা নিয়েও কথা বলেন হাসিনা।

এবার আসতে পারলে, সব আবর্জনা শিকড়সহ উপড়ে ফেলারও হুমকি দেন পলাতক সাবেক এই প্রধানমন্ত্রী। এ ছাড়া খুব দ্রুতই দেশে আসার কথাও জানান তিনি। হাসিনা বলেন, এটি হতে পারে ডিসেম্বরেই।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)