সর্বশেষ

সৌদি যাওয়ার পরদিনই প্রবাসীর মৃত্যু

সৌদি যাওয়ার পরদিনই প্রবাসীর মৃত্যCity ads Investment (1)

দুই দিন আগেই জীবিকার সন্ধানে সৌদি আরবে গিয়েছিলেন জামালপুরের যুবক মো. কবির (২৫)। তবে কাজে যাওয়ার প্রথম দিনেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি।

বধুবার সকালে সৌদি আরবের আল ফাহাদ নামে একটি প্রতিষ্ঠানের কাজ করতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় তার।

নিহত কবির জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার শওকত আলীর ছেলে। এ ঘটনায় নিহতের পরিবারে চলছে শোকের মাতম।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (২১ অক্টোবর) সৌদি আরবে যান নিহত কবির। বুধবার সকালে তিনি প্রথম দিনের মতো কাজে যাওয়ার পথে সড়কে মাইক্রোবাসের ধাক্কায় আহত হন। পরে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত কবিরের সহপাঠী জাহিদ হাসান বলেন, ‘দুইদিন আগে সৌদি আরবে গিয়েছিল কবির। গতকাল (মঙ্গলবার) রাতেও কথা হয়েছে তার সঙ্গে ফোনে। হঠাৎ করে ফেসবুকে দেখি সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। বন্ধুর এমন মৃত্যুতে আমরা শোকাহত।

জোড়খালী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য মো. সাজেল বলেন, ‘নিহত কবির পড়াশোনা করে কাজ না থাকায় বাড়িতেই ছিল। দুই দিন আগে সে সৌদি আরবে গিয়েছিল। কবিরের বাবা শওকত আলীও সৌদিতে থাকেন। বুধবার সকালে কবিরের প্রথম ডিউটি ছিল। ডিউটিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup