সর্বশেষ

জামিন পেলেন সাবেক বিমান পরিবহন প্রতিমন্ত্রী

জামিন পেলেন সাবেক বিমান পরিবহন প্রতিমন্ত্রীProbashir city Popup 19 03

হবিগঞ্জের মাধবপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা-ভাঙচুরের মামলায় সাবেক বিমান পরিবহন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীকে জামিন দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২২ অক্টোবর) তার জামিন মঞ্জুর করেন জেলা ও দায়রা জজ হাসানুল ইসলামের আদালত।

অতিরিক্ত পাবলিক প্রসিকিটর সালেহ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মাধবপুর থানায় দায়ের করা মারামারির একটি মামলায় পুলিশ রিপোর্ট জমা না দেয়া পর্যন্ত তার জামিন মঞ্জুর করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে মাধবপুরে শিক্ষার্থীদের ওপর হামলা, গাড়িতে আগুন, সড়ক ও জনপথের ডাকবাংলায় আগুনসহ বিভিন্ন অপরাধে সাবেক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকে প্রধান আসামি করে ১৯ সেপ্টেম্বর একটি মামলা দায়ের করা হয়।

মাধবপুর উপজেলা যুবদলের সাবেক ক্রীড়া সম্পাদক আমিনুর রহমান বাদী হয়ে মামলাটি করেন। মামলায় সাবেক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী ছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান আতিকুর রহমান, মাহবুব আলীর সাবেক এপিএস মোছাব্বির হোসেন বেলালসহ ৪৬ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03