সর্বশেষ

পাচার হওয়া টাকা ফেরত আনা সরকারের অগ্রাধিকার

পাচার হওয়া টাকা ফেরত আনা সরকারের অগ্রাধিকারProbashir city Popup 19 03

পাচার হওয়া টাকা ফেরত আনা অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, কাজ শুরু হয়ে গেছে। টাস্কফোর্স গঠন করা হয়েছে; একটি কমিটিও আছে।

সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, ‘তবে পাচার হওয়া অর্থ ফেরত আনতে কিছু কারিগরি সহায়তা লাগবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ওয়াশিংটন গেছেন। আমরাও যাচ্ছি। সেখান থেকে কিছু সহায়তা আসবে। তবে পাচার হওয়া অর্থ সম্পর্কে অনেক তথ্য লাগবে।

সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে আওয়ামী লীগের আমলে পাচার হওয়া অর্থ ফেরত আনতে কমিশন করার প্রস্তাব দিয়েছেন রাজনীতিকেরা। এ বিষয়ে সালেহউদ্দিন আহমেদ বলেন, এ বিষয়ে তিনি কিছু বলতে পারবেন না।

আজ সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।

পাচার হওয়া অর্থ কবে নাগাদ ফেরত আসতে পারে—সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে সালেহউদ্দিন আহমেদ বলেন, এসব টাকা তো অনেক দিন ধরে পাচার হয়েছে; এখন তো আর দিনক্ষণ ধরে বলে দেওয়া সম্ভব নয়, কবে ফেরত আসবে। তিনি শুধু এটুকু বলেন, কাজ শুরু হয়ে গেছে।

ডিম আমদানি হওয়ায় বাজারে স্বস্তি এসেছে, কিন্তু সবজির বাজারে এখনো আসছে না। এ প্রসঙ্গে সালেহউদ্দিন আহমেদ বলেন, সবজি মৌসুমি ফসল। শিগগিরই এ ক্ষেত্রে স্বস্তি আসবে বলে মনে করছি; শুধু সবজি নয়, সবকিছুতেই স্বস্তি আসবে। সরকার খোলাবাজারে পণ্য বিক্রি করছে; টিসিবির মাধ্যমে এই বিক্রয়ের পরিধি আরও বৃদ্ধির নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি সংস্থার পাশাপাশি কিছু বেসরকারি সংস্থাও কাজ করছে। সরকার তাদের উৎসাহিত করছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03