সর্বশেষ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির জন্য ক্ষমা চেয়েছেন আইন উপদেষ্টা

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির জন্য ক্ষমা চেয়েছেন আসিফ নজরুলCity ads Investment (1)

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির জন্য জনগণের কাছে ক্ষমা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেছেন,পরিস্থিতির উন্নয়নে সরকার কঠোর পরিশ্রম করছে এবং সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার (১৮ অক্টোবর) চ্যানেল আই আয়োজিত ‘আজকের পত্রিকা’ অনুষ্ঠানে দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরীর এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেছেন।

আসিফ নজরুল বলেন, ‘আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। এটা আমাদের জন্য অসহনীয়। আমার খুব খারাপ লাগছে। আমরা সমস্যার সমাধানে কঠোর পরিশ্রম করছি। আমরা সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, বন্যার প্রভাব কমছে এবং শীত ঘনিয়ে আসছে। আমরা আশা করছি পরিস্থিতির অনেক উন্নতি হবে। অবশ্য কিছু কিছু এলাকায় পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে।

আইন উপদেষ্টা দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য বিগত সরকারের আমলের পণ্য আমদানির সঙ্গে জড়িত একটি সিন্ডিকেটকে দায়ী করেন। এই সিন্ডিকেট অত্যন্ত শক্তিশালী উল্লেখ করে তিনি বলেন, এটি ভাঙা খুব একটা সহজ কাজ নয়। তবে সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের সমস্যা সমাধানের জন্য যথাসাধ্য চেষ্টা করছে।

এদিকে তিনি বাজার নিয়ন্ত্রণ করতে এ পর্যন্ত নেওয়া সরকারের বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup