সর্বশেষ

বৌভাতে রোস্ট দিতে দেরি হওয়ায় সংঘর্ষ

বৌভাতে রোস্ট দিতে দেরি হওয়ায় সংঘর্ষProbashir city Popup 19 03

মাদারীপুরে বৌভাত অনুষ্ঠানে মুরগির রোস্ট দিতে দেরি হওয়ায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (১২ অক্টোবর) দুপুরে শিবচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মোড়লকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে রিপন দেওয়ানের মেয়ের সঙ্গে শিবচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মোড়লকান্দি গ্রামের খলিল ব্যাপারীর পারিবারিকভাবে বিয়ে হয়। শনিবার দুপুরে বরেরবাড়িতে বৌভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দাওয়াত পান পাশের নিলখী গ্রামের সুরুজ মিয়া।

দুপুরে মেহমান সুরুজকে খাবার পরিবেশন করা হয়। তবে মুরগির রোস্ট দিতে দেরি হওয়ায় রেগে যান তিনি। এ সময় বরপক্ষের লোকজনের সঙ্গে সুরুজের তর্কবিতর্ক হয়। একপর্যায়ে সুরুজের সঙ্গে থাকা লোকজন বর খলিল ব্যাপারীর লোকজনের ওপর হামলা চালায়। পরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।

এতে হেমায়েত ঢালী, বেল্লাল মোল্লা, ইব্রাহিম হাওলাদারসহ অন্তত ১০ জন আহত হন। তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে হেময়াতে ঢালীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর বৌভাত অনুষ্ঠানে আসা অতিথির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন জানান, বিয়ের বৌভাত অনুষ্ঠানে মুরগির রোস্ট দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়। পরে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও  দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03