Opens in a new tab
সর্বশেষ

পটল খেতে বিষের বোতলসহ আ. লীগ কর্মীর লাশ উদ্ধার

পটল খেতে বিষের বোতলসহ আ. লীগ কর্মীর লাশ উদ্ধারWeb Popup (3)

রাজশাহীর মোহনপুর উপজেলায় পটল খেত থেকে বিষের বোতলসহ শাহাবুল ইসলাম (৪২) নামে এক ওয়ার্ড আওয়ামী লীগ কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কেশরহাট পৌরসভার মগরা বিলের পটল খেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

শাহাবুল ইসলাম উপজেলার মোল্লাপুকুর গোপইল গ্রামের মৃত জেহের আলীর ছেলে। তিনি কৃষি কাজ করতেন। কেশরহাট পৌর সভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, স্থানীয়রা লাশ দেখে পুলিশে খবর দেন। উদ্ধারের সময় লাশের মুখে ফ্যানা ছিল। এ ছাড়া প্রাথমিকভাবে শরীরে কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি। লাশ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

মোহনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহত ছেলে অপমৃত্যুর মামলা করেছেন।

আরও দেখুন

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)
Web Squre popup