Long Popup (2)
সর্বশেষ

মিজানুর রহমান আজহারীর ইউটিউব চ্যানেল হ্যাক

মিজানুর রহমান আজহারীর ইউটিউব চ্যানেল হ্যাকProbashircityWebPopupUpdate

জনপ্রিয় বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারীর ইউটিউব চ্যানেল হ্যাক হয়েছে। সোমবার রাত ২টার দিকে টিম চ্যানেলটির নিয়ন্ত্রণ হারিয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার মালয়েশিয়া থেকে বিষয়টি নিশ্চিত করেন মাওলানা আজহারীর মিডিয়া ম্যানেজার সাঈদ হক।

তিনি বলেন, প্রথমে ইউটিউব চ্যানেলটি হ্যাক করা হয়। এরপর চ্যানেলে কিছুক্ষণ ক্রিপ্টোকারেন্সির লাইভ দেওয়া হয়। পরে চ্যানেলটি প্রাইভেট করে রাখেন হ্যাকাররা।

বর্তমানে চ্যানেলের কোনো নিয়ন্ত্রণ মিজানুর রহমান আজহারী কিংবা তার টিমের কারো হাতে নেই বলে নিশ্চিত করেন সাঈদ হক। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

ইউটিউবে অসংখ্য ভক্ত রয়েছে মাওলানা মিজানুর রহমান আজহারীর। সেখানে নিয়মিত তার বয়ান ও আলোচনা আপলোড করা হয়। নিয়মিত লাইভ প্রশ্ন-উত্তর পর্বও হয় সেখানে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate