সর্বশেষ

সাবেক আইজিপি মামুন ৩৮ দিনের রিমান্ডে

সাবেক আইজিপি মামুন ৩৮ দিনের রিমান্ডেProbashir city Popup 19 03

বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী ও নিউমার্কেট থানার পৃথক ৭ মামলায় পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ৩৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত তার এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বিভিন্ন মামলায় ১৮ দিনের রিমান্ডে নেওয়া হয় তাকে।

এদিন মামুনকে আদালতে হাজির করে যাত্রাবাড়ীর থানার পৃথক ছয় মামলায় গ্রেপ্তার দেখানোসহ বিভিন্ন মেয়াদে রিমান্ড আবেদন করেন সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তারা। অপরদিকে নিউমার্কেট থানার এক হত্যা মামলায় তার ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়।

রাষ্ট্রপক্ষে বিএনপিপন্থি আইনজীবী ওমর ফারুক ফারুকী সহযোগিতা করেন এবং প্রত্যেক মামলায় সর্বোচ্চ রিমান্ড চেয়ে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবী বলেন, তাকে এর আগে ১৮ দিনের রিমান্ডে নেওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদ করে কিছু পাওয়া যায়নি, এত মামলায় গ্রেপ্তার দেখানোসহ রিমান্ড আবেদন তাকে হয়রানি করতেই করা হয়েছে। এসময় তারা মামুনের রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন।

শুনানি শেষে আদালত তার ৩৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03