সর্বশেষ

‘মধ্যপ্রাচ্যের শ্রমিকদের জন্য ২ সপ্তাহের মধ্যেই বিমানবন্দরে বিশেষ লাউঞ্জ’

‘মধ্যপ্রাচ্যের শ্রমিকদের জন্য ২ সপ্তাহের মধ্যেই বিমানবন্দরে বিশেষ লাউঞ্জ’Probashir city Popup 19 03

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আগামী ২ সপ্তাহের মধ্যেই মধ্যপ্রাচ্যের বাংলাদেশি শ্রমিকদের জন্য বিমানবন্দরে বিশেষ লাউঞ্জের ব্যবস্থা করা হবে।

শনিবার দুপুরে মালয়েশিয়ায় শ্রমবাজার সম্প্রসারণ বিষয়ে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এবং মালয়েশিয়ার পারকেসোর মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা বলেন, মধ্যপ্রাচ্যে যেসব বাংলাদেশি প্রবাসী শ্রমিক রয়েছেন, তাদের জন্য দুই সপ্তাহের মধ্যে স্পেশাল (বিশেষ) লাউঞ্জের ব্যবস্থা করা হবে। তিনি বলেন, এটি তাদের প্রতি আমাদের উদারতা নয়, বরং দায়বদ্ধতা।

তিনি জানান, সিন্ডিকেটের মাধ্যমে নয়, মালয়েশিয়ায় লোক পাঠানোর রিক্রুটিং এজেন্সি খোলা হবে।

আসিফ নজরুল বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন তারা বাংলাদেশ থেকে ১৮ হাজার কর্মী নেবেন। বিষয়টি কিছু জায়গায় ভুলভাবে উপস্থাপন হয়েছে। আমরা জানি গত ৩১ মের মধ্যে যে ১৭ হাজারের বেশি কর্মী মালয়েশিয়ায় যাওয়ার কথা ছিল, তারা দুর্ভাগ্যবশত যেতে পারেননি। মালয়েশিয়া সরকার তাদের যাওয়ার ব্যবস্থা করেছেন। প্রতিশ্রুতি দিয়েছেন তারা। এটা যতদ্রুত সম্ভব কার্যকর করার চেষ্টা করব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন। চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. হামিদুর রহমান ও মালয়েশিয়ার পক্ষে পারকেসো এর গ্রুপ অব এক্সিকিউটিভ অফিসার দাতো সারি ড. মোহাম্মেদ আজমান বিন আজিজ স্বাক্ষর করেন।

আরও দেখুন

 

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03