সর্বশেষ

হঠাৎ কলাইখেতে হেলিকপ্টারের জরুরি অবতরণ

হঠাৎ কলাইখেতে হেলিকপ্টারের জরুরি অবতরণProbashir city Popup 19 03

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পাবনার সাঁথিয়ার ক্ষেতুপড়া ইউনিয়নের মিয়াপুর গ্রামের কলাইখেতে হঠাৎ একটি হেলিকপ্টার অবতরণ করে। আধা ঘণ্টা অবস্থানের পর হেলিকপ্টারটি গন্তব্যে যাত্রা করে।

শুক্রবার বিকেলে ঢাকা থেকে আসা হেলিকপ্টারটি পাবনার আতাইকুলা যাওয়ার সময় জরুরি অবতরণ করে। হেলিকপ্টার অবতরণের খবরে সেখানে ভিড় করে এলাকার উৎসুক জনতা।

সাঁথিয়া ফায়ার স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দাসুদেব সরকার জানান, তারা ৯৯৯ থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছান। তবে তার আগেই হেলিকপ্টারটি গন্তব্যে উড়াল দেয়।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান গণমাধ্যমকে জানান, হেলিকপ্টারটি আকিজ গ্রুপের। ঘটনাস্থল থেকে ১০ কিলোমিটার দূরে আতাইকুলায় তাদের কারখানা রয়েছে।

সেখানে যাওয়ার পথে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পাইলট এটিকে জরুরি অবতরণ করান। হেলিকপ্টার ও যাত্রীদের কোনো ক্ষতি হয়নি।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03