সর্বশেষ

সুপ্রিম কোর্টের ইতিহাসে প্রথমবার সিনিয়র হলেন অন্ধ আইনজীবী

সুপ্রিম কোর্টের ইতিহাসে প্রথমবার সিনিয়র হলেন অন্ধ আইনজীবীProbashir city Popup 19 03

সুপ্রিম কোর্টের ইতিহাসে প্রথমবার সিনিয়র হিসেবে তালিকাভুক্ত হলেন দৃষ্টিহীন আইনজীবী মো. মোশাররফ হোসেন মজুমদার। আপিল বিভাগের ৫৪ আইনজীবীকে সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত করেছে অ্যানরোলমেন্ট কমিটি। এর মধ্যে স্থান পেয়েছেন মোশাররফ।

সিনিয়র অ্যাডভোকেট হয়ে আনন্দে ভাসছেন মোশাররফ হোসেন মজুমদার। গণমাধ্যমকে তিনি বলেন, অনেক আগেই আমার সিনিয়র অ্যাডভোকেট হওয়ার কথা ছিল। কিন্তু দলীয়ভাবে সিনিয়র অ্যাডভোকেট তালিকাভুক্ত হওয়ার কারণে আমার সে সৌভাগ্য হয়নি। এবার হয়েছে। তাই প্রধান বিচারপতির নিকট আমি কৃতজ্ঞ।

ফেনী জেলায় ১৯৫৮ সালের ৬ জুন জন্মগ্রহণ করেন মোশাররফ হোসেন মজুমদার। চার বছর বয়সেই টাইফয়েডে আক্রান্ত হয়ে দৃষ্টিশক্তি হারিয়েও দমে যাননি। ১৯৭৭ সালে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডে মানবিক বিভাগ থেকে ১৯তম স্ট্যান্ড করে তাক লাগিয়ে দেন মোশাররফ। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। ঢাবির আইন বিভাগের দৃষ্টিশক্তিহীন প্রথম শিক্ষার্থী ছিলেন মোশাররফ।

আইন পড়া শেষে ১৯৮৩ সালে ঢাকা জজ কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি। এরপরই শুরু হয় আইনজীবী হিসেবে কর্মজীবন। ১৯৮৫ সালে অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে নিয়োগ পান তিনি। ১৯৮৯ সালে হাইকোর্টে আইনপেশা পরিচালনার অনুমতি পান। ২০০২ সাল থেকে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন মোশাররফ। দীর্ঘ সময় ধরে সেন্ট্রাল ল’ কলেজে শিক্ষকতাও করছেন। প্রতিবন্ধীদের অধিকার রক্ষায় কাজ করছেন, গড়ে তুলেছেন সংগঠন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03